সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চতুর্থ বোর্ড সভা সোমবার রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া, পিএইচডি। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালকও সভায় অংশ নেন।
পর্ষদের আহ্বানে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে মার্জার প্রক্রিয়াধীন পাঁচটি ব্যাংকের প্রশাসকরাও সভায় উপস্থিত ছিলেন। সভাটি ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা ও একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
এই সভার মাধ্যমে ব্যাংকটি তার মার্জার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।