Web Analytics
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর সমুদ্রে মাছ আহরণের পাশাপাশি মিঠা পানির মাছ রপ্তানিতে বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ কর্মসূচিটির আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উৎপাদন ও মৎস্যসম্পদের উন্নয়নে নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীগুলোকে দূষণমুক্ত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে এবং মিঠা পানির মাছ রপ্তানি নিয়ে কাজ করছে। ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী মৎস্য খাতের উন্নয়ন ও সরকারি উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা চান। পরে প্রতিমন্ত্রী, প্রো-ভাইস চ্যান্সেলর ও অন্য অতিথিরা কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্ত করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।