Web Analytics
আন্তর্জাতিক মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বলেছেন, নোবেল শান্তি পুরস্কার জয়ের খবর শুনে তিনি প্রথমে তা বিশ্বাস করতে পারেননি। সহকর্মীদের অভিনন্দন শুনে তিনি জানতে চেয়েছিলেন খবরটি সত্যি কি না এবং মনে করেছিলেন, কেউ হয়তো তাঁর সঙ্গে কৌতুক করছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড সম্প্রতি এক্সে প্রকাশিত ভিডিওতে তাঁর এই প্রতিক্রিয়া দেখা যায়।

ভিডিওতে সহকর্মীদের অভিনন্দনের জবাবে পিল্লাইকে বলতে শোনা যায়, তিনি ভেবেছিলেন এটি নিশ্চয়ই একটি কৌতুক। এক সহকর্মী তাঁকে জানান, খবরটি সত্য এবং বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়েছে। নোবেল কমিটি তাঁর সাহসের প্রশংসা করেছে শুনেও তিনি বিস্ময় প্রকাশ করেন।

পিল্লাই প্রশ্ন তোলেন, সত্য কথা বলার জন্য সাহসের প্রয়োজন হবে কেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আইন ব্যাখ্যা করা এবং সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করাই তাঁর কাজ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।