Web Analytics
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুপেয় পানির সংকট নিরসনে পর্যায়ক্রমে উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে। রোববার সকালে বাগেরহাটের মোংলার দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নবাসীর মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণের সময় তিনি এ কথা বলেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোংলার উদ্যোগে রোববার ছয়টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মধ্যে ট্যাংক বিতরণ করা হয়। চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের বাসিন্দারাও এ বিতরণের আওতায় ছিলেন। তীব্র লবণাক্ততাপ্রবণ উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা মেটানোর লক্ষ্যেই এসব ট্যাংক দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, সুপেয় পানির উৎস তৈরিতে সরকারি পুকুর পুনঃখননের উদ্যোগও নেওয়া হয়েছে। স্থানীয়রা বলেন, লবণাক্ততার কারণে মোংলাসহ উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে পানির সংকট রয়েছে, যা শুষ্ক মৌসুমে আরও তীব্র হয়। ট্যাংক পাওয়ায় সুবিধাভোগী পরিবারগুলো স্বস্তি পেয়েছে এবং পর্যায়ক্রমে সব ঘরে ট্যাংক পৌঁছালে সংকট অনেকটাই কমবে বলে তারা আশা করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।