বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার, ২৯ মার্চ ২০২৬ তারিখে তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়। পোস্টে বলা হয়, শনিবার, ২৮ মার্চ সেনাপ্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গমন করেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচারে অংশ নেবেন।
এছাড়া, সফর চলাকালে তিনি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা করেছেন বলে আইএসপিআর জানিয়েছে।