Web Analytics
চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সপ্তাহান্তে তারা গোরুক শহর ও কেশম দ্বীপে ইরানের রাডার ও ড্রোন স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। সেন্টকম সামাজিকমাধ্যম এক্সে জানায়, এই হামলা ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে পরিচালিত হয়েছে, যার মধ্যে আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ১ ড্রোন ভূপাতিত করার ঘটনাও অন্তর্ভুক্ত।

মার্কিন বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখী আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছে, যেগুলো আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। যুক্তরাষ্ট্র দাবি করেছে, এসব হামলা আত্মরক্ষামূলক এবং নৌ চলাচলের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।

এ ঘটনায় ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া বা স্বীকৃতি পাওয়া যায়নি। আলজাজিরা সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।