Web Analytics
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপে তেল রপ্তানির জন্য নতুন স্থলপথ চালু করেছে ইরাক। দেশটির রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা এসওএমও-এর মহাপরিচালক আলি নজর জানান, প্রতিদিন ৫০ হাজার ব্যারেল ‘বাসরা মিডিয়াম’ অপরিশোধিত তেল সিরিয়ার মাধ্যমে রপ্তানির জন্য একটি চুক্তি হয়েছে এবং ভবিষ্যতে এই পরিমাণ বাড়ানো হবে। এই তেল সিরিয়ার বানিয়াস বন্দরের মাধ্যমে ইউরোপের বাজারে পৌঁছাবে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আল-তানফ সীমান্তপথ দিয়ে জ্বালানি বহনকারী ট্রাক ইতোমধ্যে প্রবেশ শুরু করেছে, যা সিরিয়াকে আবারও একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠিত করছে। সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, এসব তেল প্রথমে সংরক্ষণ করা হবে, পরে বানিয়াস বন্দরে পাঠিয়ে রপ্তানি করা হবে। প্রতিষ্ঠানের যোগাযোগ পরিচালক সাফওয়ান শেখ আহমদ জানান, প্রথম বহরে ২৯৯টি ট্যাংকার রয়েছে এবং তিনি এই উদ্যোগকে আঞ্চলিক জ্বালানি করিডোরে সিরিয়ার ভূমিকা পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।