Web Analytics
বাংলাদেশ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কার্যালয়ে দীর্ঘদিন পর পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। বুধবার ভোরে হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ের সামনে প্রায় ১০–১২ জন নেতাকর্মী দলীয় স্লোগান দেন এবং কার্যালয়ের ভেতরে প্রবেশ করে কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

খবরে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবারের মতো জেলা কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু হলো।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।