Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। রোববার সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার। খাতটির উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনার কথাও তিনি বলেন।

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে রূপান্তরের প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসএমইকে স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে রপ্তানিমুখী উৎপাদনের অংশ করতে হবে। এর আগে তিনি আট উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেন। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।