Web Analytics
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার সহসভাপতি আলহাজ ইদ্রিস মিয়া অভিযোগ করেছেন, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ধ্বংস করা হয়েছে। ৯ এপ্রিল শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসায় ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) শিক্ষার্থীদের বিদায়ি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অতীতে মাদ্রাসা শিক্ষাকে মেরুদণ্ডহীন ও অবহেলিত করে রাখা হয়েছিল।

ইদ্রিস মিয়া বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মদিনা সনদ ও ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে। তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে এবং সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ শুরু করেছে। তিনি শিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি পরীক্ষায় অংশ নিয়ে যোগ্যতার প্রমাণ রাখতে ও দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া) নোমান মোহাম্মদ বলেন, জীবনে অবস্থান অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করে আলোকিত মানুষ হতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।