চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬-এ বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক ইলেক্ট্রোমার্ট এবং গ্রুপের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার চারটি সম্মাননা পেয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে মিলেনিয়াম গ্লুসেস্টার হোটেল লন্ডন কেনসিংটনের কনজারভেটরি রুমে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারগুলো দেওয়া হয়।
ইলেক্ট্রোমার্ট পেয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ এবং এক্সিলেন্স ইন কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড-২০২৬। অসাধারণ নেতৃত্ব, কৌশলগত দূরদৃষ্টি, ব্যবসায়িক উৎকর্ষ ও কমনওয়েলথ অঞ্চলে অবদানের স্বীকৃতিতে মো. নুরুল আফছার পেয়েছেন কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড-২০২৬ এবং কমনওয়েলথ কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬।
বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অবদান, পরিবেশগত টেকসই উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, স্টেকহোল্ডারদের চাওয়া-পাওয়ার ভারসাম্য, ব্র্যান্ড ইক্যুইটির প্রবৃদ্ধি ও আর্থিক পারফরম্যান্স বিবেচনায় এ স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০১৮ সাল থেকে চীনের সঙ্গে যৌথ প্রযুক্তিগত সহযোগিতায় নারায়ণগঞ্জের কারখানায় কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে গ্রুপটি। আফছার বলেন, এ স্বীকৃতি প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।