Web Analytics
হেফাজতে ইসলাম নোয়াখালী শাখা বাংলাদেশে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। ৩০ জুলাই বিকেলে নোয়াখালীতে আগামী ১ আগস্টের মহাসমাবেশের মাঠ প্রস্তুতি পরিদর্শনের সময় সংগঠনটির নেতারা এ দাবি করেন। হেফাজত নেতাদের ভাষ্য অনুযায়ী, হিজবুত তাওহীদের কোরআন-সুন্নাহবিরোধী কার্যক্রম ও অপতৎপরতা চিরতরে নির্মূল করা উচিত।

হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়েছে। নোয়াখালী শাখার নেতারা হিজবুত তাওহীদকে কুফরি মতবাদ হিসেবে দাবি করে বলেন, সংগঠনটি মুসলমানদের ঈমান-আকিদা নষ্ট করতে ষড়যন্ত্র করছে এবং নোয়াখালীকে লক্ষ্য করে আগ্রাসন চালাচ্ছে। তারা সরকারপ্রধান ও সংশ্লিষ্টদের আইন প্রণয়নের মাধ্যমে সংগঠনটি বাতিলের আহ্বান জানান।

হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট জেলা স্কুল মাঠে মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে দেশের শীর্ষ আলেম-ওলামা এবং বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে। সমাবেশ সফল করতে নোয়াখালী ও আশপাশের জেলায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং প্রচারণা চলছে। নেতারা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।