চীনের তৈরি মানবাকৃতির রোবট লাইটনিং শনিবার বেইজিংয়ে দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক পরীক্ষামূলক প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড় শেষ করেছে ৯ দশমিক ৩২ সেকেন্ডে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। সময়টি ২০০৯ সালে উসাইন বোল্টের গড়া ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডের চেয়ে কম। দৌড়ের সময় রোবটটির সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে ১৪ দশমিক ৫ মিটার।
তবে দ্রুতগতির দৌড়ের একপর্যায়ে লাইটনিং নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি দেয়ালে ধাক্কা খায়। সিএনএনের প্রকাশিত ভিডিওতে ঘটনাটি দেখা গেছে। রোবটটির গতি প্রযুক্তিগত সক্ষমতার নতুন দৃষ্টান্ত হিসেবে আলোচিত হলেও, এই দুর্ঘটনা এর উচ্চগতির স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।
চীনের একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি লাইটনিংকে দেশটির মানবাকৃতির রোবট প্রযুক্তির অগ্রগতির উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এপ্রিল মাসে বেইজিং হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার শেষ করতে এর সময় লেগেছিল ৫০ মিনিট ২৬ সেকেন্ড। তখন এর উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ৯৫ সেন্টিমিটার। গেমসের আগে গবেষকেরা পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক ০৫ মিটার করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।