নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজাস্টার স্টাডিজের পরিচালক বসন্ত রাজ অধিকারী বলেছেন, আজ অথবা আগামীকাল বন্যার ‘দ্বিতীয় ও তৃতীয় ঢেউ’ আঘাত হানার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি কীভাবে এগোবে, তা এখনো জানা নেই বলেও তিনি উল্লেখ করেন।
অধিকারী জানান, চীনের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সহকর্মীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাত না হলেও ভূমিধস ঘটতে পারে বলে তিনি সতর্ক করেছেন। তাঁর দল দীর্ঘদিন ধরে হিমালয় অঞ্চলের প্রাকৃতিক ঝুঁকিগুলো পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, এ অঞ্চলে জলবায়ু পরিবর্তন সত্যিই ঘটছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হলেও নির্দিষ্ট কোন দিনে এমন ঘটনা ঘটবে, তা আগে থেকে জানা সম্ভব হয়নি বলে তিনি জানান।