Web Analytics
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সিমারকান্দা এলাকায় বজ্রপাতে মিনহাজ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) সন্ধ্যায় কৃষি জমি থেকে ধান রোপণ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বজ্রপাত হলে মিনহাজ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, বজ্রপাতে মিনহাজ নামের এক শিক্ষার্থী মারা গেছে এবং তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।