Web Analytics
ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে কর্মরত এক রিজার্ভ সেনাকে ইরানের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছর বয়সী রাজ কোহেন নামের ওই সেনার বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে সংবেদনশীল নিরাপত্তা তথ্য সরবরাহ করেছেন। হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেত ও বিশেষ পুলিশ ইউনিট লাহাভ–৪৩৩ তাঁকে গ্রেপ্তার করে। তদন্তে জানা গেছে, তিনি কয়েক মাস ধরে ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের নির্দেশনায় কাজ করছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোহেন জানতেন যে তিনি ইরানি পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং এর বিনিময়ে অর্থও গ্রহণ করেছেন। তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর মাধ্যমে আয়রন ডোম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। জেরুজালেমে বসবাসকারী এই সেনা ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশে কাজ করতেন।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান যুদ্ধে শত্রুপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুপ্তচর নিয়োগের চেষ্টা বাড়িয়েছে। একইসঙ্গে ইসরাইলও ইরান ও লেবাননে গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানও সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে কাজ করার অভিযোগে বহু সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে, যা গোয়েন্দা তৎপরতার তীব্রতা বাড়ার ইঙ্গিত দেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।