Web Analytics
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জানিয়েছেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে দিনাজপুর টেক্সটাইল মিল পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার সকালে মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। একসময় দিনাজপুরবাসীর গর্বের প্রতীক এই মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জুট ও টেক্সটাইল মিলে অব্যবহৃত জমি রয়েছে, যা দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে পুনরায় কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও জানান, পিপিপি বিনিয়োগের মাধ্যমে দিনাজপুর টেক্সটাইল মিল পুনরায় চালু হলে এলাকায় শিল্পচাঞ্চল্য ফিরে আসবে এবং স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।