Web Analytics
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোট শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৩৪৯টি ব্যালট পেপার মুদ্রণ করা হয়েছিল। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়েছে এবং সব ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে। ফলে ৩৪৯ জন ভোটারের মধ্যে ছয়জন ভোট দেননি।

ভোট না দেওয়া সদস্যরা হলেন বিএনপির মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা ও ওসমান ফারুক; স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা; খেলাফত মজলিসের আবুল হাসান; এবং জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম। মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। আবুল হাসানও বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।