Web Analytics
ইসলামাবাদে শুরু হয়েছে দুই দিনব্যাপী চারদেশীয় বৈঠক, যেখানে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। বৈঠকের মূল লক্ষ্য হলো ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির পথ খুঁজে বের করা এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমন করা।

কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তান এই সংকটে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে এবং তাদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ বার্তা আদান-প্রদান চলছে, যেখানে তুরস্ক ও মিশর সহায়তা করছে। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছে। পাকিস্তান ইরানের কাছে একটি মার্কিন প্রস্তাবও পৌঁছে দিয়েছে, যা ইরান প্রত্যাখ্যান করেছে।

ইরান যুদ্ধ অবসানে পাঁচটি শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে আগ্রাসন বন্ধ, ক্ষতিপূরণের নিশ্চয়তা, সমন্বিত সমাধান এবং হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের এই বৈঠক মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।