বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান ব্যাংককে চিকিৎসাধীন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের খোঁজ নিয়েছেন। মঙ্গলবার (১২ মে) তিনি ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি সম্পর্কেও অবহিত হন।
এই সফরটি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রতি সরকারের অব্যাহত মনোযোগ ও তাদের পুনর্বাসনের প্রতি উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।