Web Analytics
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের নেতৃত্বাধীন স্পেন সরকার দেশটিতে বসবাসরত পাঁচ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার, ২৭ জানুয়ারি রয়্যাল ডিক্রির মাধ্যমে জারি হওয়ার কথা রয়েছে। গত দুই দশকের মধ্যে এটি স্পেনে অভিবাসীদের নিয়মিত করার সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন নীতিমালার আওতায় যারা ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে থেকে স্পেনে অবস্থান করছেন এবং অন্তত টানা পাঁচ মাস থাকার প্রমাণ দিতে পারবেন, তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। শর্ত পূরণকারীরা এক বছরের সাময়িক রেসিডেন্স পারমিট পাবেন, যা নবায়নযোগ্য। এই পারমিটের মাধ্যমে তারা বৈধভাবে কাজ করতে পারবেন এবং স্পেনের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুবিধা ভোগ করতে পারবেন।

মানবাধিকার সংগঠনগুলো সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সরকারের দাবি, বিপুল সংখ্যক মানুষকে মূলধারায় ফিরিয়ে আনলে শ্রমশোষণ কমবে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।

Card image

Related Videos

logo
No data found yet!