Web Analytics
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে ভেতরে রেখে উপাচার্য ভবনের ফটকে তালা দিয়েছেন এবং ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। নিয়োগের ২০ দিন পর সোমবার সকালে তিনি কার্যালয়ে প্রবেশ করার পর এ কর্মসূচি নেওয়া হয়।

সকালে উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ভবনের নিচে অবস্থান নেন এবং নতুন কর্মসূচি ঘোষণা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। তারা দাবি মানার এবং নতুন উপাচার্যকে প্রত্যাখ্যানের স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নতুন উপাচার্য ক্যাম্পাসে আসার খবর পেয়ে সকাল সাড়ে ৯টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভবনের সামনে অবস্থান নেন। তারা দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় ছাড়ার আলটিমেটাম দেন। দুপুর ১২টার পর ফটকে তালা ঝোলানো হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা উপাচার্য ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।