Web Analytics
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যার ফলে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য করা হয়েছে। ডেনভারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া আগুনটি দক্ষিণ কলোরাডোর প্রবল বাতাসে আরও তীব্র হয়েছে। অ্যাসপেন অ্যাকার্স ফায়ার নামে পরিচিত আগুনটি এক রাতেই ৪৪ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত ২৭২ বর্গকিলোমিটার এলাকা পুড়িয়ে দিয়েছে। এতে ১৬০টিরও বেশি বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে। কলোরাডো সিটির প্রায় ২২০০ বাসিন্দা এবং বিউলা, রাই ও সান ইসাবেল এলাকার মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানলের ধোঁয়ার কারণে ইন্টারস্টেট-২৫ সড়কে দৃশ্যমানতা মাত্র আধা মাইল পর্যন্ত নেমে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কলোরাডো ন্যাশনাল গার্ডের ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে, যারা সড়কে চেকপোস্ট পরিচালনা ও পুয়েবলো রিজার্ভারে নৌকা চলাচল বন্ধে সহায়তা করছেন। আগুনের ঝুঁকির কারণে ৪ জুলাই স্বাধীনতা দিবসের আতশবাজির অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস রাজ্যের বেশিরভাগ এলাকায় রেড ফ্ল্যাগ সতর্কতা বহাল রেখেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তে বৃষ্টি হলে আগুনের ঝুঁকি কমতে পারে, তবে অতিবৃষ্টি হলে আগুনে পুড়ে যাওয়া এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।