Web Analytics
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়, যা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতির পরিসর, স্থানীয় প্রশাসনের ত্রাণসামগ্রীর মজুদ ও উদ্ধার কার্যক্রম মূল্যায়নের সমন্বয় ও তদারকি করবেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয় নিশ্চিত করবেন।

এছাড়া, প্রতিমন্ত্রী ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবেন এবং বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে সরকারকে নিয়মিত অবহিত করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো তাকে প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।