Web Analytics
কাতার কুয়েত ও বাহরাইনে বেসামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন, যা আন্তর্জাতিক আইন ও ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের নীতির পরিপন্থী।

বিবৃতিতে দোহা উল্লেখ করে, বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। কাতার বেসামরিক স্থাপনায় হামলার বিরোধিতা জানিয়ে সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

কাতার কুয়েত ও বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করে তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় যেকোনো পদক্ষেপে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।