Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ১০টায় ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। একই অনুষ্ঠানে আধুনিকায়ন করা উদ্যানটিরও উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষে দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্যানটি নগরবাসীর জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওসমানী উদ্যানের আধুনিকায়ন সম্পন্ন হয়েছে। সম্প্রতি সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর উদ্যানটি আবার নগরবাসীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। আধুনিকায়নের মাধ্যমে উদ্যানটিকে আরও দৃষ্টিনন্দন ও জনবান্ধব করে সাজানো হয়েছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সংস্কার করা উদ্যানে নগরবাসী স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারবেন। উদ্যান প্রাঙ্গণে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহাসিক আন্দোলনের ঘটনাবলি এবং শহিদদের আত্মত্যাগ স্মরণ করতে পারবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।