Web Analytics
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুর এলাকায় জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য করায় মোসলে উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে সোমবার সন্ধ্যায় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সন্ধ্যা ৭টার দিকে বক্স আলী মৌলভীবাড়ির সামনে এ ঘটনা ঘটে। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে ঘেরাও করে আটক করে।

স্থানীয়দের দাবি, জনি এর আগেও সামাজিক মাধ্যমে একই ধরনের মন্তব্য করেছেন। খবর পেয়ে দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। ওসি জানান, অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে এবং অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আইন লঙ্ঘনের বিষয়টি যাচাই করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।