Web Analytics
ময়মনসিংহ নগরীর চর কালিবাড়ি এলাকায় এক কিশোরের ছুরিকাঘাতে রানা নামে ১৬ বছর বয়সী এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। বুধবার হামলার শিকার হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। অভিযুক্ত মোখলেসের বয়সও ১৬ বছর; ঘটনার পর সে ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

নিহত রানা ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে। সে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকার একটি বোতল তৈরির কারখানায় কাজ করত। মোখলেসও একই কারখানার শ্রমিক ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে অধিকাংশ শ্রমিক ছুটি পেয়ে চলে যায় এবং কারখানার মালিকসহ অন্যরা নামাজ পড়তে যান।

সে সময় কারখানায় রানা ও মোখলেস কাজ করছিল। হঠাৎ রানার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পান এবং হাসপাতালে নিয়ে যান। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।