Web Analytics
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিনের বদলি ও পদায়ন-সংক্রান্ত অনিয়ম এবং তদবির বন্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ লটারি পদ্ধতি চালু করা হয়েছে। শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো কোনো গণমাধ্যমে এ প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক।

মন্ত্রী বলেন, ব্যক্তিগত তদবির বা প্রভাব ঠেকিয়ে স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠার চিন্তা থেকেই লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের উপস্থিতিতে উন্মুক্ত পরিবেশে লটারি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ৪০ থেকে ৫০ জন সাংবাদিক ছিলেন। প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে; মানবিক বিবেচনার বিষয়ও দেখা হয়েছে।

জাকারিয়া তাহের বলেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের নির্বাচনি অঙ্গীকার। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি অসুস্থ, অসচ্ছল ও দুর্দশাগ্রস্ত সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।