বিরল প্রজাতির সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান, প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই স্থানান্তর সম্পন্ন হয়েছে। প্রাণীটির সংরক্ষণ, গবেষণা ও প্রজনন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
সাদা মহিষটি তার নাম ও বিরল বৈশিষ্ট্যের কারণে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ ছিল। এর আগে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অবস্থায় মাথার সামনের অংশের চুলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিয়ে এর নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সরকার কোরবানি না দিয়ে প্রাণীটি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে গত ২৭ মে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে। সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তে এটি সাভারের বিএলআরআই-তে স্থানান্তর করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।