Web Analytics
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক হামলার কারণেই ইরান তার পারমাণবিক কর্মসূচি ও কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় বসতে এখন অনেক বেশি আগ্রহী। ২ আগস্ট ২০২৬ প্রকাশিত ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রুবিওর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আর দুর্বল অবস্থান থেকে নয়, শক্তিশালী অবস্থান থেকে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে এগোচ্ছে।

সাক্ষাৎকারে রুবিও পুনরায় দাবি করেন, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, লঞ্চার এবং অস্ত্র তৈরির কারখানা পুরোপুরি ধ্বংস হয়েছে। তাঁর মতে, এতে ইরানের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে, যা দিয়ে তারা কিছুটা ক্ষতি করার সক্ষমতা রাখে।

তবে রুবিওর দাবি, ইরান এত দিন যে প্রথাগত সামরিক ঢালের আড়ালে থাকত, সেটি এখন আর তাদের হাতে নেই। পরিস্থিতির এই পরিবর্তনই সংঘাতের গতিপথ বদলে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য, সামরিক আঘাতের ফলেই ইরান পারমাণবিক ও গুরুত্বপূর্ণ প্রণালিগুলোর বিষয়ে চুক্তি করতে ইচ্ছুক হয়েছে; কোনো কোনো ক্ষেত্রে তারা বেশ ব্যাকুল বলেও মনে হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।