Web Analytics
জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছে ইরান। সোমবার আইএইএ প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, সংস্থাটির নিষ্ক্রিয়তা পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে আগ্রাসনকে উৎসাহিত করছে, বিশেষ করে বুশেহর বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ক্ষেত্রে।

ইসলামি জানান, ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর ইতোমধ্যে চারবার লক্ষ্যবস্তু হয়েছে। সর্বশেষ ৪ এপ্রিল কেন্দ্রটির আশপাশে হামলায় একজন নিরাপত্তাকর্মী নিহত এবং আরও কয়েকজন আহত হন। তিনি সতর্ক করে বলেন, চলমান রিয়্যাক্টরে হামলার ফলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা মানুষের জীবন, পরিবেশ ও প্রতিবেশী দেশগুলোর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

তিনি এসব হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আইএইএ-র দৃঢ় পদক্ষেপের অভাবের সমালোচনা করেন এবং বলেন, কেবল উদ্বেগ প্রকাশ যথেষ্ট নয়, এতে ভবিষ্যতে আরও হামলার ঝুঁকি বাড়তে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।