Web Analytics
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে ডাইংপাড়া মোড়ে ১১ দলীয় ঐক্যের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশ থেকে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা অধ্যাপক আব্দুল খালেক বলেন, অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বক্তারা কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনানুগ পদক্ষেপের দাবি জানান। অধ্যাপক আব্দুল খালেক বলেন, নিরপরাধ মানুষকে হয়রানিমূলক মামলায় জড়ানো গ্রহণযোগ্য নয় এবং অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা উচিত। অনুষ্ঠানে গোলাম মর্তুজা, মোহাম্মদ মোবাশ্বের হোসেন, অধ্যাপক মো. কামরুজ্জামান, ড. ওবায়দুল্লাহ, মোহাম্মদ আতিকুর রহমান ও নাহিদুল ইসলাম সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।