Web Analytics
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করতে সরকার কাজ করছে। শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি সিলেটের হাসপাতালগুলোর ড্রেনেজ ও পরিচ্ছন্নতার সমস্যা সাত দিনের মধ্যে সমাধানের নির্দেশও দেন।

মন্ত্রী বলেন, রোগীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা হবে। ড্রেনেজ ও অপরিচ্ছন্নতা বিষয়ে তিনি বলেন, কোনো ভুলভ্রান্তি বা সমস্যা থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। সিলেটে বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু এবং হাসপাতালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থাও নেওয়া হবে।

হামের প্রাদুর্ভাব নিয়েও কথা বলেন মন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, টিকা না পাওয়া শিশুদের মধ্যেই বর্তমানে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাম নিয়ন্ত্রণে সরকার আবার টিকাদান কর্মসূচি হাতে নিচ্ছে। তিন মাসের ব্যবধানে পুনরায় হাম প্রতিরোধী টিকাদান কর্মসূচি চালানো হবে এবং চলতি মাসের শেষ দিকে নতুন ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।