বাংলাদেশের জাতীয় সংসদে পুঁজিবাজারের তদারকি, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন পাস হয়েছে। বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী প্রণীত এই বিলটি বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিটে পাস হয়।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিলটি স্থগিত রাখার দাবি জানালেও কণ্ঠ ভোটে তা নাকচ হয়ে যায়। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইইডিআরএ) শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দিতে দুটি সংশোধনী বিলও পাস হয়েছে।
এই আইন সংশোধনের মাধ্যমে নেতৃত্ব নিয়োগে নমনীয়তা বৃদ্ধি এবং আর্থিক ও বীমা খাতের নিয়ন্ত্রক সক্ষমতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।