Web Analytics
তেহরানের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা খোশচেশম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনা বা সমঝোতা স্মারকেও ইরান প্রতারিত হবে না। তিনি উল্লেখ করেন, ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় বিপুল জনসমাগম প্রমাণ করেছে যে ইরানিরা সচেতন এবং তারা জানে এই দুই দেশের শত্রুতা এখনো শেষ হয়নি।

খোশচেশম বলেন, আগামী কয়েক সপ্তাহ বা মাসে পারমাণবিক চুক্তি হোক বা না হোক, ইরানিরা আশা করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুভাবাপন্ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এসব কর্মকাণ্ডের মধ্যে অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, সাইবার হামলা, সফট ওয়ার, গুপ্তহত্যা, নাশকতা এবং প্রয়োজনে সামরিক হামলাও থাকতে পারে।

তিনি আরও বলেন, জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে ইরানের জনগণ সরকারের পাশে রয়েছে এবং সর্বোচ্চ নেতার ঘোষিত লক্ষ্য ও নীতির প্রতি তারা অটল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।