Web Analytics
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ এপ্রিল রোববার থেকে ১৪ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিনের ছুটিতে থাকবে। বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচ দিনের টানা ছুটি উপভোগ করবে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

এই ছুটি সারাদেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে বলে বাৎসরিক ছুটির তালিকায় উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।