Web Analytics
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম রোববার দাবি করেছে, সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৯৫ শতাংশের বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কথিত ‘অযৌক্তিক আগ্রাসন’ সত্ত্বেও এই চলাচল অব্যাহত ছিল বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, গত ছয় মাসে গুরুত্বপূর্ণ এ নৌপথ ব্যবহারকারী ৩ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজকে সহায়তা করেছে মার্কিন বাহিনী। আন্তর্জাতিক নৌপথে আইআরজিসির পেতে রাখা নৌ-মাইন অপসারণের পর এ কার্যক্রম আরও গতি পেয়েছে বলেও তারা জানায়। হরমুজ প্রণালি পরিদর্শনের সময় সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, উপসাগরীয় অংশীদার দেশ ও নৌপরিবহন খাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রয়েছে।

সেন্টকম আরও দাবি করেছে, গত গ্রীষ্ম থেকে উপসাগরীয় অংশীদারদের ১৫০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল রপ্তানিতে সহায়তা করা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সঙ্গে বিরোধ চলমান। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধে যুদ্ধবিরতি ও চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে সমঝোতা স্মারক সই হলেও স্থায়ী সমাধান হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।