Web Analytics
সাবেক সচিব ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেছেন, জাকাত থেকে জাতীয় বাজেটের ৩০ শতাংশ পর্যন্ত আদায় করা সম্ভব। তবে এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই বলে তিনি মন্তব্য করেন। রোববার রাজধানীর তেজগাঁওয়ে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট অডিটোরিয়ামে গ্লোবাল সোসাইটি ফর ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স আয়োজিত ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক বলেন, সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা করা গেলে ২ লাখ ৩১ হাজার কোটি টাকা আদায় সম্ভব এবং তা দেশের অর্থনীতি ও জিডিপিতে বড় ভূমিকা রাখতে পারে। বক্তারা বলেন, জাকাতকে সাধারণত ব্যক্তিগত ইবাদত হিসেবে দেখা হলেও এটি দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনায় বলা হয়, দেশে ৩৫ বছরের কম বয়সী ৩ কোটি ৮৬ লাখ বেকার তরুণ রয়েছেন। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাঁদের জনশক্তিতে রূপান্তর করা গেলে কর্মসংস্থান ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। জিএসআইএফের প্রেসিডেন্ট আবু ইউসুফ সোশ্যাল ফাইন্যান্স শক্তিশালী করার বিভিন্ন দিক তুলে ধরেন। কর্জে হাসানা ও ওয়াকফসহ ইসলামী সোশ্যাল ফাইন্যান্সের উপাদান কাজে লাগানোর কথাও উঠে আসে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।