রাজধানীর হাতিরঝিল এলাকায় সানাউল্লাহ নামে ২৫ বছর বয়সী এক যুবক বুকে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রামপুরা ওয়াপদা রোড এলাকায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় রিকশাচালক দেলোয়ার সানাউল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।
পুলিশ জানিয়েছে, সানাউল্লাহর বুকে ও পায়ে গুলির আঘাত রয়েছে। কী কারণে এবং কারা তাকে গুলি করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।