Web Analytics
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ২.০’ রোববার, ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সনদ বিতরণ এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপাচার্য ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

উপাচার্য তাঁর বক্তব্যে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের উপদেষ্টা, অতিরিক্ত রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ রাকিব আল মামুনের বক্তব্যের মাধ্যমে। সাবেক শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন। ২২ আগস্ট প্রথম দিনে ফার্মা অলিম্পিয়াড, বৈজ্ঞানিক সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা হয়; এতে মানারাতসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, ইস্টার্ন ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।