Web Analytics
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত ব্রিকস সম্মেলনের নৈশভোজে আমিষ খাবার না থাকাকে ঘিরে বিতর্কের মধ্যে ভারতের লোকসভার বিরোধী দলীয়নেতা রাহুল গান্ধী আবার আমিষ-নিরামিষ প্রসঙ্গ তুলেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ভারতের ৮০ শতাংশ মানুষ আমিষভোজী। ছোলে ভাটুরের ছবি দিয়ে করা ওই পোস্টে তিনি ব্রিকস নৈশভোজের কথা সরাসরি উল্লেখ করেননি, তবে অনেকে এটিকে নিরামিষ মেনুর প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন।

রাহুল লিখেছেন, ভারতের আমিষ খাবার সুস্বাদু, যেমন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার ছোলে ভাটুরেও সুস্বাদু। অনেকের মতে, এ বক্তব্যে খাবারের স্বাদের ক্ষেত্রে আমিষ ও নিরামিষের বিভাজন না করার বার্তা রয়েছে। কংগ্রেস নেতা পবন খেড়া সরাসরি বিজেপি সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, সরকার ভারতীয়দের খাদ্যপছন্দ চাপিয়ে দিতে চায় এবং এবার ব্রিকস অতিথিদের ক্ষেত্রেও তা করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, কংগ্রেস মেনু নিয়েও রাজনীতি করছে। তাঁর মতে, রাষ্ট্রপ্রধানেরা নিরামিষ খাবার খেয়েছেন এবং মেনুতে ভারতের আঞ্চলিক বৈচিত্র্য, স্বাদ ও পুষ্টি তুলে ধরা হয়েছে। ভারত মণ্ডপমের নৈশভোজে পনির, মিলেট ও জিলাপিসহ নিরামিষ পদ ছিল। আগের এনএইচএফএস প্রতিবেদনে ১৫-৪৯ বছর বয়সী ৮৩.৪ শতাংশ পুরুষ ও ৭০.৬ শতাংশ নারী জীবনের কোনো সময়ে মাছ বা মাংস খেয়েছেন বলে উল্লেখ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।