তুরস্কের পশ্চিমাঞ্চলে বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার মঙ্গলবার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রশিক্ষণ মিশনের উদ্দেশ্যে এসকিশেহির থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য দেয়নি। তুর্কি গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ইয়োরুকাকচায়ের এলাকায় জরুরি উদ্ধারকারী দলকে কাজ করতে দেখা গেছে। এসকিশেহিরে তুরস্কের বিমানবাহিনীর প্রথম প্রধান জেট ঘাঁটি অবস্থিত।
এর আগে ১২ নভেম্বর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মালাতিয়া এলাকায় সেনাবাহিনীর একটি সিকোরস্কি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার ক্রু সদস্য নিহত হন। ওই দুর্ঘটনার কারণ সম্পর্কেও কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।