Web Analytics
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার সকালে ঢাকার গলফ গার্ডেনে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। এতে পরিচালক, শেয়ারহোল্ডার, ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন সভার নোটিশ উপস্থাপন করেন এবং চেয়ারম্যান ব্যাংকের সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে সততা ও স্বচ্ছতার পথে ব্যাংককে এগিয়ে নেওয়া হচ্ছে এবং পুনর্গঠন ও সুশাসনের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংককে দেশের শীর্ষ পাঁচে নিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ বলেন, সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে ব্যাংক একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছে।

সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা মতামত দেন ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।