Web Analytics
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালীঘাটের বাসভবনের কাছে মঙ্গলবার তাঁকে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। সংসদ সদস্য দোলা সেনের দাবি, সন্ধ্যায় ৩৮ বছর বয়সী এক নারী মমতার ওপর হামলার চেষ্টা করেন। পেশায় সিভিক ভলান্টিয়ার ওই নারীর কাছে ছুরি ছিল এবং তিনি স্বাভাবিক মানসিক অবস্থায় ছিলেন না বলে অভিযোগ করা হয়েছে।

দোলা সেন বলেন, ওই নারী সাবেক মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গালিগালাজ করেন এবং রাস্তায় শুয়ে পড়েন। এ ঘটনায় কালীঘাট থানায় ই-মেইলে অভিযোগ জানানো হয়েছে। সাকেত গোখালে অভিযোগের প্রতিলিপি শেয়ার করেছেন।

কলকাতা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে পুলিশ জানিয়েছে, সিভিক ভলান্টিয়ার ওই নারী মমতা ব্যানার্জীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন। পুলিশ কমিশনার অজয় নন্দা বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করা হয়েছে এবং প্রাথমিক প্রতিবেদনে তিনি পুরোপুরি মানসিকভাবে সুস্থ নন বলে জানা গেছে। তাঁর উদ্দেশ্য বা মোটিভ কী ছিল, তা জানার চেষ্টা চলছে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে দোলা সেন বিজেপি সরকারের সমালোচনা করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।