Web Analytics
ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

ডিবির তথ্য অনুযায়ী, ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় বসবাস করেন। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

ডিবি জানিয়েছে, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে তাকে কী অভিযোগে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির দেওয়া তথ্যে কোনো উল্লেখ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।