Web Analytics
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব প্রত্যাশার চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে এবং গত মঙ্গলবার পর্যন্ত ৫১৩ জনেরও বেশি মানুষ আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। ডব্লিউএইচও প্রতিনিধি ড. অ্যান অ্যানসিয়া জানিয়েছেন, তদন্তে দেখা যাচ্ছে ভাইরাসটি নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

লন্ডনের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালিসিসের একটি গাণিতিক মডেল ইঙ্গিত দিয়েছে যে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে, যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে। রেড ক্রস সতর্ক করেছে, আক্রান্তদের দ্রুত শনাক্ত না করা গেলে এবং সচেতনতার অভাব থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। জরুরি বৈঠকের পর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডি জনগণকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস প্রাদুর্ভাবের আকার ও গতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমানে ছড়ানো স্ট্রেইনের কোনো কার্যকর টিকা নেই, তবে সংস্থাটি বিকল্প ওষুধের কার্যকারিতা মূল্যায়ন করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।