Web Analytics
সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যার লক্ষ্য দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সমঝোতায় পৌঁছানো।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আশা করছে এই বৈঠকগুলো সমঝোতা স্মারকে উল্লেখিত সব বিষয় নিয়ে একটি বিস্তৃত ও স্থায়ী চুক্তিতে পৌঁছাতে সহায়তা করবে। মন্ত্রণালয় আরও জানায়, আলোচনার উদ্দেশ্য হলো এমন একটি চুক্তি তৈরি করা যা দুই দেশের বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধান করবে এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করবে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিষয়গুলো প্রধান আলোচ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।