Web Analytics
দেশি পিচ কিউরেটরদের দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো কিউরেটরদের জন্য আনুষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে সংস্থাটি। আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিসিবির উদ্যোগে লেভেল-১ কিউরেটর সার্টিফিকেশন কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালাটি পরিচালনা করবেন টনি হেমিং। তার হাত ধরে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে স্পোর্টিং উইকেট তৈরি করে সফলতা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজগুলোতে উইকেট পরিবর্তনের ইতিবাচক প্রভাবও দেখা গেছে।

বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন বলেছেন, দেশের কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়াতেই প্রথমবারের মতো প্রথম ধাপের এই সনদ কোর্স চালু করা হচ্ছে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে অন্তত ৩০ জন কিউরেটর কর্মশালাটিতে অংশ নেবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।