ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মামুন আহমেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের ভিত্তিতে তিনি বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে ইউজিসির সদস্য, সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী প্রফেসর ড. মামুন আহমেদকে চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৬ মার্চ ২০২৬ তারিখে প্রজ্ঞাপন জারি করা হয় এবং যোগদানের তারিখ থেকেই নিয়োগ কার্যকর হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
প্রফেসর মামুন আহমেদ ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব নেন এবং এর আগে তিনি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।